প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫
স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের গোধূলী লগ্নে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ ক্যারিয়ারের অর্জন করেছেন অনেক কিছু। এমনকি ক্যারিয়ারের শেষ বেলাও ভারি হচ্ছে অর্জনের ঝুলি। টানা ২৪ বছর ধরে গোল করার অনন্য এক রেকর্ড গড়েন সিআরসেভেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আল আখদৌদের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় আল নাসর। এ ম্যাচে জালে বল জড়িয়ে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২৪ বছর গোল করার কীর্তি রোনালদো। ২০০২ সালে স্পোর্টিং লিসবনের হয়ে প্রথম গোলটি করেছিলেন রোনালদো। এর পর থেকে প্রতিবছরই গোলের খাতায় নাম লিখিয়েছেন।
নতুন বছরে প্রথম মাঠে নেমেই ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টি থেকে ইতিহাস গড়া গোলটি করেন রোনালদো। গোলে বছর শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘বছর শুরু করার সেরা উপায়।’
বর্তমানে ৪০ ছুঁই ছুঁই বয়সেও তরুণের মতো খেলে চলছেন রোনালদো। কিছুদিন আগেই হাজার গোল করার ইচ্ছে কথা জানিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। গতকাল রাতের পর রোনালদোর গোল সংখ্যা এখন ৯১৭টি। হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে আরও ৮৩ গোল প্রয়োজন রোনালদোর।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest