প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬
বিনোদন ডেস্ক : নতুন মেগা ধারাবাহিক ‘এই ঘর এই সংসার’ নিয়ে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন। ধারাবাহিকটির গল্প, চরিত্র ও নির্মাণভাবনা গণমাধ্যমের সামনে তুলে ধরতে এতে অংশ নেন নাটকটির শিল্পী ও কলাকুশলীরা।
সংবাদ সম্মেলনে ধারাবাহিকটির গল্প, চরিত্রের বৈশিষ্ট্য, নির্মাণ পরিকল্পনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় নতুন এই ধারাবাহিক নিয়ে নিজেদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও ভাবনার কথা তুলে ধরেন নির্মাতা শহিদ উন নবী।
নির্মাতা শহিদ উন নবী বলেন, ‘এই ঘর এই সংসার’ নামের মধ্যেই পারিবারিক জীবনের নানা দিক, সম্পর্কের টানাপোড়েন এবং সংসারকেন্দ্রিক বাস্তবতার প্রতিফলন রয়েছে। একটি পরিবারকে ঘিরে মানুষের আবেগ, ভালোবাসা, দায়িত্ববোধ ও পারস্পরিক সম্পর্কের নানা দিক দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ধারাবাহিকটি আরটিভিতে প্রচারিত হবে বলে জানান নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সামিরা খান মাহি।
তিনি বলেন, ‘এই ঘর এই সংসার’ ধারাবাহিকে আমি মায়া চরিত্রে অভিনয় করছি। যতটুকু জেনেছি, ধারাবাহিকটির গল্প মায়াকে ঘিরেই আবর্তিত হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ।
প্রেস মিটে শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতি নতুন ধারাবাহিকটি নিয়ে গণমাধ্যমের আগ্রহ বাড়ানোর পাশাপাশি দর্শকদের মধ্যেও প্রত্যাশা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামী নভেম্বরের যেকোনো সপ্তাহে আরটিভিতে ধারাবাহিকটির সম্প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সামিরা খান মাহি, নরেশ ভূঁইয়া, মিলি বাসার, সিয়াম মৃধা, নিঝুম, মুসাফির সৈয়দ বাচ্চু ও সুমন পাটোয়ারীসহ আরও অনেকে।
পারিবারিক সম্পর্ক, আবেগ ও জীবনের নানা বাস্তবতা নিয়ে নির্মিত ‘এই ঘর এই সংসার’ দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest