সিলেটে গ্রাহকের গোপনে ভিডিও ধারণ, দুই রেস্টুরেন্টকর্মী গ্রেফতার

প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬

সিলেটে গ্রাহকের গোপনে ভিডিও ধারণ, দুই রেস্টুরেন্টকর্মী গ্রেফতার

8

 

4

নিউজ ডেস্ক : গোপনে গ্রাহকের ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সিলেটের জিন্দাবাজারের রেস্টুরেন্টের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) রাতে নগরীর কাজিটুলা ও জিন্দাবাজার থেকে তাদেরকে গ্রেফতার করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা জিন্দাবাজারস্থ মেহমান রেস্টুরেন্টে কাজ করত।

 

4

গ্রেফতারকৃতরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার লাফনাউট পূর্বদীঘির পাড় এলাকার আব্দুস সাকুরের ছেলে আহবাবুজ্জামান আনোয়ার (২৪) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মাধবপুর গ্রামের মো. আব্দুল আহাদের ছেলে মো. সামছুল আমীন (২৭)। বর্তমানে তারা নগরীর কাজীটুলা ও সিতারা ম্যানশনে বসবাস করেন।

8

 

পুলিশ সূত্রে জানা গেছে, মেহমান রেস্টুরেন্টে খেতে আসা এক গ্রাহকের গোপন ভিডিও ধারণ এবং তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। রবিবার রাতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে সোমবার (২৬ অক্টোবর) এ ঘটনায় ভুক্তভোগী সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

 

মামলার বাদী নগরীর কাষ্টঘর এলাকার এক যুবক। মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, গত শনিবার বিকেলে তিনি তার বান্ধবীকে নিয়ে নগরের জিন্দাবাজারের মেহমান রেস্টুরেন্টে যান। এ সময় গোপনে তাদের ছবি তুলে অনলাইনে ছড়িয়ে দিয়ে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হেনস্তা করা হয়।

 

ভুক্তভোগীর অভিযোগ, ফেসবুকে বিভিন্ন পেজ থেকে তিনি ও তার বান্ধবীর ছবি ছড়িয়ে দিয়ে অব্যাহতভাবে অপপ্রচারর, হয়রানি ও ধর্মীয় উসকানি প্রদান করা হচ্ছে। এতে তিনি ও তার বান্ধবীর পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে।

 

7

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপনে ছবি তোলার দায়ে দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7