চিকিৎসার অভাবে অনিশ্চয়তায় ৫০ বছর বয়সী মাসুক মিয়ার জীবন: সমাজের কাছে সাহায্যের আকুতি

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

চিকিৎসার অভাবে অনিশ্চয়তায় ৫০ বছর বয়সী মাসুক মিয়ার জীবন: সমাজের কাছে সাহায্যের আকুতি

1

 

মো: আবু বক্কর: দুটি জটিল অপারেশনের খরচ জোগাতে না পেরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন ৫০ বছর বয়সী মো: মাসুক মিয়া। প্রায় দুই বছর আগে কাজ করার সময় হঠাৎ করেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর খাদ্যনালী ও পায়ুপথে দুটি বড় ধরনের অপারেশন (অস্ত্রোপচার) করা জরুরি। যার জন্য প্রয়োজন প্রায় ৪,০০,০০০ (চার লাখ) টাকা।

 

মাসুক মিয়া পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর পরিবারে রয়েছেন বৃদ্ধা মা ও স্ত্রী। কোনো সন্তান না থাকায় একমাত্র তাঁকেই সংসারের সব দায়িত্ব পালন করতে হতো। কিন্তু দীর্ঘ দুই বছর ধরে অসুস্থতার কারণে তিনি কোনো কাজকর্ম করতে পারছেন না। ইতোমধ্যে চিকিৎসা এবং সংসার চালাতে গিয়ে পরিবারটি চরম অর্থসংকটে পড়েছে।

 

অসুস্থতার শুরু থেকেই স্থানীয় সাবেক মেম্বার ও বিশিষ্ট মুরব্বি নুরুল ইসলাম মানবিক দৃষ্টিকোণ থেকে মাসুক মিয়াকে নানাভাবে আর্থিক সহায়তা দিয়ে আসছেন। পাশাপাশি গ্রামের আরও অনেকে সাধ্যমতো চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছেন। গ্রামবাসী ও আত্মীয়স্বজনের সহায়তায় এ পর্যন্ত চিকিৎসার পেছনে প্রায় ১,০০,০০০ (এক লাখ) টাকা ব্যয় করা সম্ভব হয়েছে। কিন্তু চিকিৎসার মোট ব্যয় অনেক বেশি হওয়ায় একা সাবেক মেম্বার কিংবা গ্রামবাসীর পক্ষে আরও চার লাখ টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।

2

 

বর্তমানে সাহায্য ছাড়া চিকিৎসা চালিয়ে নেওয়া বা জীবন বাঁচানোর আর কোনো উপায় অবশিষ্ট নেই মাসুক মিয়ার। একদিকে চিকিৎসার খরচ, অন্যদিকে সংসার চালানো—সব মিলিয়ে চরম হিমশিম খাচ্ছে পরিবারটি। তাই বাধ্য হয়ে দেশের বিত্তবান, সমাজসেবক ও প্রবাসী ভাই-বোনদের প্রতি চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন তিনি ও তাঁর পরিবার।

7

 

আপনার সামান্য সহায়তাই পারে একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে এবং একজন মানুষকে সুস্থ জীবনের আলো দেখাতে।

 

📌 রোগীর সংক্ষিপ্ত তথ্য ও ঠিকানা:
রোগীর নাম: মো: মাসুক মিয়া (বয়স: প্রায় ৫০ বছর) পিতা: সৈয়দ মিয়া, মাতা: নুর জাহান, গ্রাম: পূর্ব রায়বান।

6

 

📲 আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ নম্বর (Personal): 01356105257

 

আবেদন: “একটি মানুষের জীবন বাঁচাতে আপনাদের একটু সহানুভূতিই যথেষ্ট। আসুন, যার যার সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিই।”

1

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4