প্রকাশিত: ৫:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬
নিউজডেস্ক ::নিবন্ধনহীন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে সিলেটের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
সম্প্রতি ‘দৈনিক তালাশ টিভি’ ও ‘সময় বার্তা টুয়েন্টি ফোর’ নামক ফেইক আইডি ও পেজ থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের স্বনামধন্য সিনিয়র স্টাফ নার্স বৈশাখীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে—যা নিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ‘ধ্রুবতারা সাহিত্য পর্ষদ, সিলেট।
রবিবার (১৬ নভেম্বর) ধ্রুবতারা সাহিত্য পর্ষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে এই সাইবার অপরাধ ও হয়রানিমূলক কর্মকাণ্ডের কথা জানানো হয়।
প্রতিবাদলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিসজনের নাম জড়িয়ে ফেইক নিউজ বা মিথ্যা সংবাদ প্রচার করে চরম মানসিক হয়রানি করে আসছে।
পরবর্তীতে ভুক্তভোগীদের সাথে যোগাযোগ করে মোটা অংকের চাঁদা দাবি ও ব্লাকমেইল করার অপচেষ্টা চালানো হয়। এই চক্রটি অত্যন্ত ভয়ানক এবং সমাজের বিভিন্ন স্তরে সাইবার অপরাধ নিয়মিত চালিয়ে যাচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, সিনিয়র স্টাফ নার্স বৈশাখী দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে স্বাস্থ্যসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। পবিত্র এই পেশাকে তিনি সবসময় সর্বোচ্চ সম্মান দিয়ে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করে আসছেন। তাঁকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, হয়রানিমূলক ও মানহানিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানাচ্ছি।
এ ধরনের সাইবার অপরাধ রোধে এবং জড়িত চক্রটিকে আইনের আওতায় আনতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব এবং সংশ্লিষ্ট সকল মহলের জরুরি ও সদয় হস্তক্ষেপ কামনা করেছেন ধ্রুবতারা সাহিত্য পর্ষদ, সিলেটের নেতৃবৃন্দ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest