খাদিমনগর পাম বাগানে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ৩:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬

খাদিমনগর পাম বাগানে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

1

 

8

নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলার খাদিমনগর চা বাগান এলাকায় অবস্থিত খাদিম পাম বাগানে উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেছেন মাননীয় বাণিজ্য, পাট ও বস্ত্র এবং শিল্পমন্ত্রী।

 

সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন খাদিমনগর ইউনিয়নের এই পাম বাগানটি প্রায় ৩০ একর জায়গাজুড়ে বিস্তৃত। শহরের অদূরে মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এ স্থানটিকে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিনোদন ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

8

 

উন্নয়নকাজের উদ্বোধন উপলক্ষে বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেট শহরে প্রতিনিয়ত দেশ-বিদেশের অসংখ্য পর্যটক আসেন। শহরের কাছাকাছি প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর মতো সুন্দর ও আকর্ষণীয় স্থান গড়ে তোলা গেলে পর্যটকরা সিলেটে আরও বেশি সময় অবস্থান করবেন। এর ফলে পর্যটন খাতের প্রসারের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয়-উপার্জনের সুযোগও বৃদ্ধি পাবে।

 

খাদিমনগর পাম বাগানে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

 

পরিকল্পনা অনুযায়ী, খাদিম পাম বাগানের প্রবেশপথে দৃষ্টিনন্দন একটি ব্রিজ নির্মাণ করা হবে। শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইড স্থাপন করা হবে। পাশাপাশি পর্যটকদের স্বাচ্ছন্দ্যে সময় কাটানোর জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও অবকাঠামো গড়ে তোলা হবে।

6

 

এছাড়া এলজিইডি সড়ক থেকে খাদিম পাম বাগান পর্যন্ত সংযোগ সড়ক ইউনিব্লক দিয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে পর্যটকদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে।

 

অনুষ্ঠানে মন্ত্রী আরও ঘোষণা দেন, পাম বাগানের নিকটবর্তী খেলার মাঠটি স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলার উপযোগী করে উন্নয়ন করে দেওয়া হবে। এ ক্ষেত্রে বাগান কর্তৃপক্ষের অনাপত্তির বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। বাগান কর্তৃপক্ষও এ বিষয়ে অনাপত্তি প্রকাশ করেছে।

7

 

সংশ্লিষ্টদের প্রত্যাশা, পরিকল্পিত উন্নয়নকাজ বাস্তবায়িত হলে খাদিম পাম বাগান সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এর মাধ্যমে সিলেটের পর্যটন সম্ভাবনা সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।লেটের খাদিমনগর পাম বাগানে উন্নয়নকাজের উদ্বোধন, গড়ে তোলা হবে পর্যটনকেন্দ্র

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3