গ্রেফতার এড়াতে নারীর বেশে ৮ বছর আত্মগোপন, অতঃপর…

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬

গ্রেফতার এড়াতে নারীর বেশে ৮ বছর আত্মগোপন, অতঃপর…

7

 

অনলাইন ডেস্ক : তুরস্কে চেহারা ও পরিচয় বদলে দীর্ঘ আট বছর পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকার পর গ্রেফতার হয়েছেন এক ‍যুবক। তার নাম তুগরুল বাসার। বোনের পরিচয় ব্যবহার করে নারীর বেশে ইস্তাম্বুলে বসবাস করছিলেন তিনি।

 

6

অবশেষে সম্প্রতি শহরটির কাদিকয় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

2

২০১০ সালে সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে তিনটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন বাসার। এ অপরাধে তার তিন বছরের কারাদণ্ড হয়েছিল। তবে ২০১৮ সালে সাজা এড়াতে পালিয়ে যান তিনি। এরপর থেকে তাকে খুঁজছিল পুলিশ।

 

সম্প্রতি কারাদণ্ড কার্যকর না হওয়া পলাতক আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করে তুরস্কের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই অভিযানের অংশ হিসেবেই বাসারের সন্ধান পাওয়া যায়।

 

পুলিশের ধারণা, দীর্ঘদিন ধরে বাসারের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের ওপর নজরদারি চালিয়ে তার অবস্থান শনাক্ত করা হয়। একপর্যায়ে তদন্তকারীরা জানতে পারেন, তার বোনের বাড়িতে দুই তরুণী বসবাস করছেন, যারা বাইরে বের হওয়ার সময় একই পরিচয় ব্যবহার করছেন। বিষয়টি পুলিশের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়।

 

তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, বাসার নিজের চেহারায় এতটাই পরিবর্তন এনেছিলেন যে বহু বছর আগের ছবি দেখে তাকে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। এ কারণে সন্দেহভাজন ওই নারীর গতিবিধি অনুসরণ করে দীর্ঘ সময় ধরে তথ্য-প্রমাণ সংগ্রহ করেন তদন্তকারীরা।

 

গ্রেফতারের সময় বাসারের কাছে তার বোনের পরিচয়পত্র পাওয়া যায়। তবে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তার প্রকৃত পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

 

1

বাসারের এই পরিবর্তনের পেছনে প্রকৃত কারণ নিয়ে অবশ্য ভিন্ন তথ্য পাওয়া গেছে। কিছু সূত্রের দাবি, তিনি নারীর মতো চেহারা ও পোশাকের মাধ্যমে আত্মগোপন করেছিলেন।

5

 

অন্য কিছু সূত্রের দাবি, তিনি লিঙ্গান্তর প্রক্রিয়ার মধ্য দিয়েও গেছেন। তবে এ দুই দাবির কোনওটিই রিপোর্ট লেখা পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

 

তুরস্কের নাগরিক নিবন্ধন ব্যবস্থায় নিজের নাম বা লিঙ্গ পরিবর্তন না করায় পরিচয়পত্রে উল্লেখিত লিঙ্গ অনুযায়ী তাকে পুরুষদের কারাগারে রাখা হবে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। তার বিরুদ্ধে থাকা তিন বছরের কারাদণ্ডও কার্যকর করা হবে। সূত্র: অডিটিসেন্ট্রাল

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8