প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬
স্পোর্টস ডেস্ক : প্যারা ক্রীড়াবিদদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করা, প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সম্ভাবনা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ১ম প্যারা পিকলবল টুর্নামেন্ট ২০২৬। বাংলাদেশ প্যারা পিকলবল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে ১২ জন প্যারা ক্রীড়াবিদ চারটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।
রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় আজ (শুক্রবার) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন নাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সাবেক মহাসচিব ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রহমান। তিনি প্যারা পিকলবলের সাফল্য কামনা করেন।
বাংলাদেশ প্যারা পিকলবল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের সভাপতি নূর নাহিয়ান তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, এই আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো পিকলবল খেলার সূচনা হলো। সেই সঙ্গে বাংলাদেশ প্যারা পিকলবল অ্যাসোসিয়েশন এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এবং এর মাধ্যমে দেশের প্রতিবন্ধী খেলোয়াড়রা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আবদুস ছাত্তার দুলাল, অনুষ্ঠানের আয়োজক এবং সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। ভবিষ্যতে এমন আয়োজন আরও বড় পরিসরে করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান এবং যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. তাইজুদ্দিন আহমেদ, ফরিদ হোসেন, এনায়েত উল্লাহ খান, রাজু আহমেস রাজ, আয়াদমান তালুকদার। সাধারণ সম্পাদক মো. এনামুল হক জানান যে, এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হলে প্যারা ক্রীড়াবিদদের দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশ ঘটবে। একই সঙ্গে নতুন খেলোয়াড় তৈরি, ক্রীড়াক্ষেত্রে সমান অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বের সম্ভাবনা বিকশিত হবে।
অনুষ্ঠান শেষে প্যারা পিকলবল ক্রীড়াবিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest