প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬
নূরুদ্দীন রাসেল :: সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সমর বিজয় শী শেখর ও সাধারন সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান এর নেতৃত্বে সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘ শারদীয় দুর্গাপূজা সহ সিলেট নগরীর বিভিন্ন পূজা মন্ডপ বুধবার (১৮ অক্টোবর) রবিবার রাত পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন,সিলেটের সকল মানুষের মধ্যে একটি আনন্দঘন সম্প্রীতি রয়েছে।শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে।
তাঁরা আরো বলেন,শারদীয় দুর্গাপূজায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আয়োজকবৃন্দের প্রস্তুতির মধ্য দিয়ে পূজার আনন্দ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি মন্ডপের নিরাপত্তা নিশ্চিতের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে।যে কোন পূজা মন্ডপে কেউ যেন বিশৃঙ্খলা না করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক (১) কর আইনজীবী মো: খায়রুল আলম ও সাবেক সমাজ কল্যাণ সম্পাদক কর আইনজীবী মো: জহিরুল ইসলাম রিপন প্রমুখ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest