রায়বানে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, জানুয়ারিতে পাঠদান শুরুর আশা

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬

রায়বানে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, জানুয়ারিতে পাঠদান শুরুর আশা

6

 

মো: আবু বক্কর : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের রায়বান গ্রামে নির্মাণাধীন ‘রায়বান প্রাথমিক বিদ্যালয়’ পরিদর্শন করেছেন স্থানীয় ০৮ নম্বর মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম সাইস্তা।

 

শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা দুপুর দুইটার দিকে তিনি ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আইয়ুব হোসেনকে সাথে নিয়ে বিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনে যান। এ সময় তাঁরা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও কাজ ত্বরান্বিত করার সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

রায়বানে প্রাথমিক বিদ্যালয়

 

জানা যায়, চলতি বছরের ১২ জানুয়ারি রায়বান প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ইতোমধ্যে বিদ্যালয় মাঠে মাটি ভরাটের কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে এবং বিশুদ্ধ পানির জন্য একটি ডিপ টিউবওয়েলও স্থাপন করা হয়েছে। বর্তমানে মূল বিদ্যালয় ভবন নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সার্বিক কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকেই নতুন এই বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠদান শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

8

 

পরিদর্শনকালে চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম সাইস্তা বিদ্যালয়টির নির্মাণ ও মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের এডিপি (ADP) প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামোগত সহায়তায় অর্থ বরাদ্দের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া গ্রামে একটি আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সব সময় পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

 

6

এদিকে নতুন এ প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে দারুণ উৎসাহিত এলাকাবাসী। স্থানীয়রা জানান, বিদ্যালয়টি দ্রুত চালু হলে রায়বান গ্রামের কোমলমতি শিশুদের দূরে গিয়ে আর প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে হবে না। এটি এলাকার শিক্ষা প্রসার ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

6

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আফরোজ মিয়া, মোবাশ্বির আলী মন্টু, নজরুল ইসলাম, মখজুল মিয়া, চুনু মিয়া, সিরাজ, শাহজাহান, আব্দুল কাদির সেবুল, সুলতান, আনচার আলী, সাংবাদিক আবু বক্কর, মিজান ও লয়লু মিয়াসহ আরও অনেকে।

 

3

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4