প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬
বিনোদন ডেস্ক : ব্র্যান্ডের প্রচার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পরিচয় নিয়ে অপু বিশ্বাসের বক্তব্য নিয়ে বিতর্কে জড়ান পরীমনি। অপু বিশ্বাস তার বক্তব্যে বলেন, লাইভে কোনো পণ্য প্রচার করলেই কেউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যান না।
অপুর বক্তব্যের প্রতিক্রিয়ায় পরীমনি নিজের পোস্টে প্রথমে তাকে বক্তব্য পরিষ্কার করার পরামর্শ দেন। অপুর বক্তব্য উদ্ধৃত করে লাইভে পণ্যের প্রচার করা একজন ব্যক্তির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে তার আপত্তির প্রশ্ন তোলেন। এরপর পোস্টের ভাষা ব্যক্তিগত কটাক্ষে গড়ায়। অপুর চিন্তাভাবনাকে ‘বোরিং’ বলেন পরীমনি; ‘ব্যাঙাচি’ ও ‘পরগাছা’র মতো শব্দও ব্যবহার করেন। নিজের যোগ্যতা প্রমাণ করে অন্যদের অবস্থান তৈরির কথাও লেখেন তিনি।
গতকাল রোববার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পরীমনির পোস্ট নিয়ে প্রতিক্রিয়া জানান অপু বিশ্বাস। তার দাবি, পরীমনির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ, বাকি পাঁচটি নির্মাণাধীন। এরপর অপু বিশ্বাস বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন অপু। জানান, তিনি খুব নিয়মিত ফেসবুক ব্যবহার করেন না; পরিচিত ও পারিবারিক বন্ধুদের পোস্ট সামনে এলে মন্তব্য করেন। তাকে নিয়ে অন্যদের পোস্ট দেওয়ার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। অপুর ভাষায়, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’
গত বছরের সেপ্টেম্বরেও কুষ্টিয়ায় বিএনপির একটি অনুষ্ঠানে অপুর অংশ নেওয়ার পর পরীমনির একটি পোস্ট আলোচনায় আসে। সেই পোস্টে পরীমনি লিখেছিলেন, ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।’ এরপর ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ শব্দ ব্যবহার করে ‘দিদি’ সম্বোধনে কটাক্ষ করেন। সেবারও তিনি অপুর নাম উল্লেখ করেননি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest