প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬
বিনোদন ডেস্ক : তারকা জুটি প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবর নিয়ে যখন দেশের বিনোদন অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসার ভাঙনের গুঞ্জন।
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০১০ সালে বিয়ে করেন ফারুকী ও তিশা। দেখতে দেখতে তাদের দাম্পত্য জীবনের ১৬ বছর পেরিয়ে গেছে। এত বছর পথচলার পর এখন অন্তর্জালে চলছে তাদের বিচ্ছেদের গুঞ্জন।
এ বিষয়ে ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ফারুকী ও তিশার সংসার ভাঙনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া। একটি ব্যঙ্গাত্মক পাতায় প্রকাশিত কাল্পনিক তথ্যকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিভ্রান্তি ছড়িয়েছে।
সংশ্লিষ্টরা আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনে কন্যাসন্তান ইলহামকে নিয়ে ভালোই সময় কাটাচ্ছেন ফারুকী-তিশা। এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য ভক্তদের প্রতি অনুরোধও জানিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে ফারুকীর ছোট ভাই ও ঘনিষ্ঠ সহকর্মী গোলাম কিবরিয়া ফারুকীর মুঠোফোনে রূপালী বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়ালের প্রধান সহকারী পরিচালক মাসুদ পারভেজও বিষয়টিকে গুজব বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমি যতটুকু দেখি, ততটুকুই বলতে পারব। অভ্যন্তরীণ অনেক বিষয় হয়তো আমি জানি না। যতটুকু বলতে পারি, এটা একটি গুজব। গুজব তো গুজবই। গুজব আবার সত্য হয় কীভাবে? সত্য হলে তো আর সেটা গুজব হতো না।’
তিনি আরও বলেন, ‘কী হচ্ছে, সেটা সামনে দেখা যাবে। যা-ই হোক, সূর্যের মতো একদম সত্য হবে। এ ব্যাপারে এখন কথা না বলাই ভালো।’
উল্লেখ্য, ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। তবে বিয়ের অনেক আগে থেকেই তাদের প্রেমের সম্পর্ক ছিল। বর্তমানে তাদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest