আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬

আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার

7

 

নিউজ ডেস্ক : সুনামগঞ্জের জামালগঞ্জে গ্রেপ্তার হয়েছেন আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক। সিলেটের গোয়াইনঘাটে রনজিত চন্দ্র সরকারের সভায় ব্যানার হাতে দাঁড়িয়ে থাকা সেই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

1

শুক্রবার (২০ নভেম্বর) জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী সিলেটভিউকে এ তথ্য জানান।

 

3

তিনি বলেন,নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওমর ফারুককে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ওমর ফারুক জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তিনি জামালগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।

 

সম্প্রতি সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে একটি রিসোর্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের সভা নিয়ে দেশজুড়ে আলোচনা হয়। গত ৮ নভেম্বর রাতে সোহেল স্কয়ার ইকো রিসোর্টে ওই সভা অনুষ্ঠিত হয়।

6

 

সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সভাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রনজিত চন্দ্র সরকারের পেছনে দলীয় ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন ওমর ফারুক। এরপরই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা।

 

4

এ ঘটনায় গত ১১ নভেম্বর গোয়াইনঘাট থানায় মামলা করে পুলিশ। রনজিত চন্দ্র সরকারসহ ১৯৫ জনকে আসামি করা হয়। মামলাটি করা হয় সন্ত্রাসবিরোধী আইনে।

 

এদিকে, গত ১৭ নভেম্বর রাতে জামালগঞ্জ থানায় আরেকটি মামলা করে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে করা ওই মামলায় ২১ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও ৫০ থেকে ৬০ জনকে। এ মামলারও অভিযুক্ত আসামি ছিলেন ওমর ফারুক।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7