দক্ষিণ সুরমায় যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

প্রকাশিত: ৫:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

দক্ষিণ সুরমায় যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

3

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে গত শনিবার (৭ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সভাকক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এমদাদুল হক শরীফের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

5

 

2

ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা, সভায় বক্তারা ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বক্তারা বলেন, জাতীয় জীবনে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব অপরিসীম। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা দ্রুত পৌঁছে দিতে প্রশাসনের সব দপ্তরকে সমন্বিত ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। সভা শেষে উপস্থিত অতিথিরা দেশের সার্বিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে গতিশীলতা আনতে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

6

যাঁরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মোগলাবাজার থানার ওসি (তদন্ত) মোহাম্মদ এরশাদুল হক ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রোমান মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন, উপজেলা প্রকৌশলী মুমতাহিনা বিনতে ইকবাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, এবং উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ও লালাবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ডা. সাহাব উদ্দিন মুন্না প্রমুখ।

 

এছাড়াও সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রীমা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল, সহকারী প্রকৌশলী কাজী বিয়েল, তথ্যসেবা কর্মকর্তা বদরুননাহার বিউটি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহেল রানা, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম সাইস্তা,দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু বকর তালুকদার, দক্ষিণ সুরমা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকাসহ বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

5

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3