গোলাপের অভিমান

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬

গোলাপের অভিমান

8

 

খন্দকার মো. জসীম উদ্দিন

3

 

চলতি পথে একটি ফুলবাগানের সাক্ষাৎ পেলাম।
তাকাতেই দেখি নানা জাতের ফুল।
একটি গোলাপ আমায় ইশারা করল।
ইশারায় সাড়া দিতে গোলাপের পাশে গেলাম।

 

গোলাপটি আমায় বলল,
‘তোদের দেশে আমি আর ফুটতে চাই না!’

 

আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম।
মনে মনে ভাবলাম, এত বড় অপমানের কথা!
আমি মুখ গোমড়া করলাম।

2

 

গোলাপটি তার সৌন্দর্য আর মুগ্ধতা দিয়ে
আমায় আশ্বস্ত করল।
বলল, শত প্রতিকূলতায়ও সে ফুটবে,
কিন্তু তার জন্মভূমির দুরবস্থা তাকে বড় কাঁদায়।

 

1

সে বলল,
‘আমি ফুটি তোদের ভালোবাসা দিয়ে,
তোদের ভালোবাসা পেতে।
তোরা সেই ভালোবাসার মূল্য রাখিস না।

 

আমায় ভালোবাসে কোমল হৃদয়ের মানুষ,
তোরা তাদের আঘাত করিস।
আমি তোদের নিয়ে ভেবেছি—
ভালোবাসা পাওয়ার জন্য এবং দেওয়ার জন্য
তোরা অনেক রক্ত ঝরিয়েছিস।

 

তোদের বেদনায় আমি লাল হয়েছি,
কারণ তোদের রক্ত এই ভূমিতে ঝরেছে,
আমি সেই রক্ত শুষে নিয়ে লাল বর্ণ ধারণ করেছি।

 

আমি তোদের ভালোবাসায় সিক্ত হতে চাই,
কিন্তু তোরা তোদেরই ভালোবাসিস না।
আমার জন্মভূমি আর তোদের জন্মভূমি একই,
অথচ তোরা তাকে অবজ্ঞা, অবহেলা আর অসম্মান করিস।

6

 

তোদের পূর্বপুরুষেরা তোদের জন্য রক্ত দিয়েছে,
তোরা তার কৃতজ্ঞতা স্বীকার করিস না,
তোরা তোদের পূর্বপুরুষদের অসম্মান করিস।
আমি বেদনায় লাল হয়ে যাই।’

 

মন চায় আর এই ভূমিতে না ফুটি।
আমি চিৎকার করে বলি,
‘হে আমার জন্মদাতা গোলাপগাছ,
তুমি আর আমায় জন্ম দিও না।’

 

পৃথিবীতে মানুষের বিচরণ কমে যাচ্ছে,
এই ভূমি দুর্বল হচ্ছে নীতি-নৈতিকতাহীন মানুষের ভিড়ে।
এখানে আমাকে যারা ভালোবাসে,
তারা প্রতিনিয়ত আঘাতপ্রাপ্ত হয়।

 

তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়,
বেদনায় তাদের হৃদয় ভেঙে যায়।
রক্তের রং লাল,
আমি লাল হয়ে ফুটতে চাই না,
আমি বিবর্ণ হয়ে যাই।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6