প্রকাশিত: ৭:৫৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৬
ইমরান হোসাইন :: সিলেটে ‘আভিজাত্য ও ভালোবাসার নিখুঁত বুনন’-এর প্রতিশ্রুতি নিয়ে মহিলা ও শিশুদের মানসম্পন্ন পোশাক সামগ্রি বিপণনের প্রত্যয়ে “আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। ২১ অক্টোবর বুধবার সন্ধ্যায় নগরীর স্টেশন রোডের রেলগেইট সংলগ্ন সেনাবাহিনী কল্যাণ মার্কেটে আনুষ্ঠানিকভাবে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট-এর সভাপতি, জাতীয় দৈনিক পঞ্চবাণীর এডিটর ইন চিফ, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন।এর আগে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সমাজের সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের সংগঠন বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা, সিলেটের সভাপতি আব্দুল মালেক তালুকদার,সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সমাজকল্যাণ সম্পাদক,কর আইনজীবী মো জহিরুল ইসলাম রিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক বার্তাবাহক ও সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কবি নূরুদ্দীন রাসেল, দৈনিক বার্তাবাহক পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ,জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত-এর ব্যুরো প্রধান কামাল খান,কনটেন্ট ক্রিয়েটর মাশুক আহমদ ওরফে সিলেটি মাশুক,বিশিষ্ট ব্যবসায়ী সাদেক মিয়া,দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট-এর যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান সোহেল, দপ্তর ও পাঠাগার সম্পাদক ইসমাইল আলী টিপু,প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ এমরান উদ্দিন ফয়ছল,সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া,চ্যানেল এস-এর জুড়ি প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন,আইন বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন,মেহেদী হাসান রাতুল প্রমুখ।মোনাজাত পরিচালনা করেন স্থানীয় রেলগেইট জামে মসজিদের ইমাম।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ ফুলন মিয়া ও সাহেদ আহমদ।
বক্তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest