প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬
বিনোদন ডেস্ক : হিন্দি সিনেমার আলোচিত প্রেমের গল্পগুলোর মধ্যে অন্যতম হেমা মালিনী ও ধর্মেন্দ্রর সম্পর্ক। ১৯৭০ সালে একটি সিনেমার শুটিংয়ে তাদের পরিচয় হয়। পরে সেই পরিচয় প্রেমে রূপ নেয়। ১৯৮০ সালে তারা বিয়ে করেন। তবে ধর্মেন্দ্রর আগে থেকেই স্ত্রী ও চার সন্তান ছিল। এমন পরিস্থিতিতেও কেন তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তা নিয়ে এক পুরোনো সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছিলেন হেমা মালিনী।
আইটিএমবি শোজকে দেওয়া ওই সাক্ষাৎকারে ধর্মেন্দ্রর প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরেন এই অভিনেত্রী। প্রথম দেখাতেই প্রেমে পড়ার অনুভূতি এবং সেই অনুভূতি কীভাবে তার সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল, সে বিষয়েও কথা বলেন তিনি।
ধর্মেন্দ্রকে বিয়ে করার সিদ্ধান্ত সম্পর্কে হেমা মালিনী বলেন, প্রেমে পড়লে ডানে-বাঁয়ে কিছু দেখা যায় না। আপনি শুধু কারও প্রেমে পড়েন এবং সামনে এগিয়ে যান। এটা প্রথম দেখাতেই প্রেম, ব্যস।
ধর্মেন্দ্রর সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিও একাধিকবার তুলে ধরেছেন হেমা। ২০২২ সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রথম দেখাতেই ধর্মেন্দ্রর চেহারা তার দৃষ্টি আকর্ষণ করেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিনেতার প্রতি তার মুগ্ধতা আরও গভীর হয়।
হেমা মালিনী ধর্মেন্দ্রের কাছে শুধু তার ভালোবাসা ও সঙ্গ চেয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, একটা সময় তাকে বলতে হয়েছিল, তোমার এখনই আমাকে বিয়ে করা উচিত। তুমি এভাবে আর চলতে পারো না। আমি জানতাম, এতে কিছু জটিলতা তৈরি হবে। তবু তার ভালোবাসা ছাড়া আমি আর কিছুই চাইনি। তিনি সব সময় আমার পাশে থেকেছেন। তাই তার কাছে আর কী-ই বা চাইতে পারতাম? আমি তার কাছে কোনো সম্পত্তি, টাকা কিংবা অন্য কিছু চাইনি। চেয়েছিলাম শুধু একটু ভালোবাসা। ব্যস, এটুকুই।
হেমা মালিনী ও ধর্মেন্দ্রর সম্পর্ক সে সময় থেকেই হিন্দি চলচ্চিত্রজগতের অন্যতম আলোচিত বিষয়। ধর্মেন্দ্র আগে বিবাহিত ছিলেন এবং তার চার সন্তানও ছিল। সেই বাস্তবতার মধ্যেও তাদের সম্পর্ক পরিণতি পায় বিয়েতে।
সূত্র: এনডিটিভি




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest