প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬
দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাইয়া হাউজিং অ্যান্ড হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের চেয়ারম্যান মারুফ সাত্তার আলী (বাঁ থেকে তৃতীয়)। ছবি রূপালী বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক : ‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগান নিয়ে দুই বছর আগে যাত্রা শুরু করা জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। কেক কাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বনানীতে পত্রিকাটির কার্যালয়ে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাইয়া হাউজিং অ্যান্ড হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের চেয়ারম্যান মারুফ সাত্তার আলী, দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক সায়েম ফারুকী, প্রধান সম্পাদক করিম আহমদ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পারভেজ খানসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানে সম্পাদক ও প্রকাশক সায়েম ফারুকী বলেন, আমরা দুই বছর পূর্ণ করে তৃতীয় বর্ষে পদার্পণ করেছি। এই পথচলা আমাদের জন্য আনন্দ, গৌরব ও আত্মবিশ্বাসের। যাত্রার শুরু থেকেই আমরা বস্তুনিষ্ঠ, নির্ভীক ও জনকল্যাণমুখী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে কাজ করে আসছি। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেও সেই আদর্শ থেকে বিচ্যুত হইনি।

তিনি বলেন, অল্প সময়ে পাঠকদের যে ভালোবাসা, আস্থা ও গ্রহণযোগ্যতা পেয়েছি, তা আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা মনে করি, এই অর্জন শুধু রূপালী বাংলাদেশের নয়; বরং আমাদের সঙ্গে যুক্ত প্রতিটি সাংবাদিক, পাঠক, লেখক, শুভানুধ্যায়ী ও সংবাদপত্র সরবরাহকারীর সম্মিলিত প্রচেষ্টার ফসল।

দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির বিজ্ঞাপনদাতা, পাঠক, লেখক, শুভানুধ্যায়ী, সাংবাদিক ও সংবাদপত্র সরবরাহকারীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান সায়েম ফারুকী। একই সঙ্গে আগামীর পথচলায় দৈনিক রূপালী বাংলাদেশের সাফল্য, সমৃদ্ধি ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন তিনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest