প্রকাশিত: ৩:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬
নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ সরকার। এখন তাকে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ পর্যায়ে পরবর্তী সিদ্ধান্ত ভারতের সরকারের ওপর নির্ভর করছে।
উল্লেখ্য, শেখ হাসিনাকে দেশে ফেরাতে এর আগে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানোর কথা জানিয়েছিল সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ যথাযথ প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে বলে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন আইনমন্ত্রী।
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ সরকার।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest