প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
নূরুদ্দীন রাসেল :: দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব। সোমবার (৯ নভেম্বর ২০২৬) বেলা ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ লুৎফুর রহমান এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক বদরুর রহমান বাবর ও সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্টিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি নাসিম হোসাইন, প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষকদরের সভাপতি সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহিন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি,সাহিত্যক ও বৃহত্তর সিলেট গনদাবী পরিষদ এর কেন্দ্রীয় সমন্বয়ক দেওয়ান মতিউর রহমান খাঁন,দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ও গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সদস্য সচীব মকসুদ হোসেন, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্টাতা সভাপতি এহসানুল হক তাহের, গনদাবী পরিষদ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা আশিক চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল, সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদ(সিসকপ) এর সাধারণ সম্পাদক কামরুল হাসান জুলহাস, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন, বাসানী-ওসমানী স্মৃতি পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বকুল, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান,মহানগর কৃষকদলের অর্থ সম্পাদক তফজ্জুল আলী,দৈনিক বার্তা বাহক এর স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হয়রানিমূলক মামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং প্রতিটি নির্যাতনের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডকে মিথ্যা মামলা দিয়ে কনডেমসেলে রাখা, শ্রীমঙ্গলে খোলা কাগজের অনুসন্ধ্যানী রিপোর্টার এহসান বিন মোজাহিদ এর উপর মিথ্যা মামলা, নায়িকা পরিমনির বিতর্কিত মন্তব্য ও সাংবাদিককে হেনস্থার প্রতিবাদে এবং নিহত সাগর-রুনি ,সিলেটের তুরাব, নেত্রকোনার আলিফ, গাজীপুরের আসাদুজ্জামান তুহিন, আনন্দ টিভির সুবর্ণা নদীসহ সকল হত্যার সঠিক ও দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করার আহবান জানান। এসএ টিভির ভিডিও এডিটর ও খবর টিভির সিলেট প্রতিনিধি এবং সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদরুর রহমান বাবর টিলা কাটার সংবাদ প্রকাশ করায় তাহার ছেলেকে টিলাখেকো চক্র কর্তৃক হয়রানিমূলক মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। তারা অবিলম্বে এ হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ সুষ্টু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। মানববন্ধনে বক্তারা আরও বলেন,সিলেটসহ সারাদেশে সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশ বন্ধ করা যাবে না। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ ও আরও সোচ্চার হতে হবে। একই সঙ্গে সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তারা।
উপস্হিত ছিলেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি,দৈনিক বার্তা বাহক ও সাপ্তাহিক বৈচিত্রময় সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক কবি নূরুদ্দীন রাসেল,সহ-সভাপতি ও আয়কর আইনজীবী মো জহিরুল ইসলাম রিপন,ডেইলী মর্নিং অবজারভার এর সিলেট ব্যুরোচীফ আব্দুল মুক্তাদির, দৈনিক বাংলাদেশ সমাচার এর সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি শাহাদাৎ হোসেন চৌধুরী, দৈনিক তৃতীয়মাত্রা পত্রিকার সিলেট প্রতিনিধি রুহুল ইসলাম মিঠু,সাংবাদিক এমরান ফয়ছল,সাংবাদিক ইসমাঈল আলী টিপু,সাংবাদিক লিমন আহমদ,দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার সিলেট ব্যুরো প্রধান তপন কুমার সাহা, সিলেট সদর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক সাজ্জাদ আহমদ সাজু,দৈনিক মুসলিম টাইমস এর শহীদ আহমদ খান, জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগীয় জয়েন্ট সেক্রেটারী সালমান রশীদ, গনদাবী পরিষদ এর দপ্তর সম্পাদক সেলিম আহমদ, জাতীয় সাংবাদিক মঞ্চ এর সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক শাহিন আলম, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সুয়েজ হোসেন, সাবেক সহ-সভাপতি তালুকদার মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুহেল, অর্থ সম্পাদক সবুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সুহাগ,সাইফুল ইসলাম নাহেদ, রহিমা বক্স রিমা, মস্তফা কামাল, জাকির হোসেন, শহিদুল ইসলাম সুহেল, কামাল হোসেন, লিমন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা বিয়ানীবাজার উপজেলা সভাপতি শরিফ উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাবের সিলেট জেলা কমিটির সহ-সভাপতি ফয়জুল ইসলাম, দৈনিক সন্ধ্যাবানীর সিলেট প্রতিনিধি সামছুদ্দিন, সিলেট সদর উপজেলা প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক শাওন ,নিউজ ভিশনের সিলেট প্রতিনিধি আইবুর রহমান ও সময়ের ডাক এর আব্দুল মতিন, আমার সিলেট টুয়েন্টি ফোর এর সেবুল আহমদ।
মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ গবেষনা ও উন্নয়ন ফাউন্ডেশন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest