বসনিয়ায় ইতালির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬

বসনিয়ায় ইতালির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

3

 

আন্তর্জাতিক ডেস্ক : বসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত ইতালির একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে। এতে চারজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।

1

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির ব্রচকো জেলার গোরিচে গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

1

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে দেশটির সেনাবাহিনীর দুই সদস্য রয়েছেন। অন্য দুজন ইতালীয় রেড ক্রসের স্বেচ্ছাসেবী সামরিক শাখার সদস্য। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে মোট ১৫ জন আরোহী ছিলেন। আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারও শারীরিক অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

ইতালির বার্তা সংস্থা আনসার প্রতিবেদনে বলা হয়েছে, গোরিচে গ্রামেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনাস্থলের ছবিতে উল্টে পড়ে থাকা সামরিক পরিবহন হেলিকপ্টারটির বিভিন্ন অংশ ভেঙে যেতে দেখা গেছে।

8

 

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের স্বজন এবং শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

 

দুর্ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

উল্লেখ্য, বিধ্বস্ত হেলিকপ্টারটি ইউরোপীয় ইউনিয়নের পরিচালিত ‘অপারেশন আলথিয়া’ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছিল। বসনিয়া ও হার্জেগোভিনায় ডেটন শান্তিচুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ ও তদারকি করাই এ মিশনের মূল লক্ষ্য।

1

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8