প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬
বিনোদন ডেস্ক : হলিউডের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রশিল্পে জনপ্রিয়তা ও প্রভাবের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করেছেন বহু তারকা। এবার ইন্দোনেশিয়ার অর্থনীতিবিষয়ক সংবাদমাধ্যম ওয়ার্তা ইকোনোমির প্রকাশিত বিশ্বের ৫০ দেশের চলচ্চিত্র তারকাদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ঢালিউড সুপারস্টার শাকিব খান। তালিকায় তার অবস্থান ২৫তম।
শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত ওই তালিকায় শাকিব খানের পাশাপাশি রয়েছেন বলিউড তারকা শাহরুখ খান, চীনের জ্যাকি চ্যান, যুক্তরাষ্ট্রের টম হ্যাঙ্কস ও কিয়ানু রিভসের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত অভিনেতারা।
তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শাকিব খানের অন্তর্ভুক্তি দেশের চলচ্চিত্র অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
তালিকায় আরও রয়েছেন হংকংয়ের ব্রুস লি, পাকিস্তানের ফাওয়াদ খান ও তুরস্কের বুরাক ওজচিভিত। এ ছাড়া স্পেন, জার্মানি, আয়ারল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের তারকারাও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন শাকিব খান। বাণিজ্যিকভাবে সফল একাধিক সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রশিল্পে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন তিনি।
শাকিব খানের অভিনীত সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ এবং ঈদসহ বিভিন্ন উৎসবে মুক্তি পাওয়া ছবিগুলোর ব্যবসায়িক সাফল্য তাকে ঢালিউডের অন্যতম প্রধান তারকায় পরিণত করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে শাকিব খানের অভিনীত সিনেমা দেশের বাইরেও মুক্তি পাচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার দর্শক বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের নিয়ে প্রকাশিত তালিকায় তার অন্তর্ভুক্তি বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের আন্তর্জাতিক পরিচিতি নিয়েও নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest