সিলেটের বিছনাকান্দি সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬

সিলেটের বিছনাকান্দি সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

7

 

1

নিউজ ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় মরকিটিলা নামক স্থান থেকে পাথর আনতে গিয়ে এক বাংলাদেশী নাগরিক শ্রমিক কে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।

 

আটক যুবকের নাম শাহরিয়ার (২২)। তিনি উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।

 

4

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ। তিনি জানান, ‘অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে শাহরিয়ার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ কারণে বিএসএফ তাকে আটক করেছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।’

2

 

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় জিরো পয়েন্ট এলাকার কাছে স্থানীয় অন্যান্য শ্রমিকের সাথে পাথর আনতে যান শাহরিয়ার। এক পর্যায়ে সীমান্ত এলাকা থেকে পাথর আনতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন শাহরিয়ার তার সহযোগীরা। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধাওয়া দিলে তার সহযোগীরা পালিয়ে বাংলাদেশে চলে আসলেও শাহরিয়ারকে আটক করে ধরে নিয়ে যান ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা।

 

4

আটক হওয়া শাহরিয়ার পিতা মনির মিয়া বলেন, ‘শাহরিয়ার কানে কম শুনেন। সকালে শাহরিয়ারকে হাদারপার বাজারে দোকানে পাঠায়। কিন্ত সে পাথর আনতে মরকি টিলায় চলে গিয়ে ভারতে প্রবেশ করে ফেলে এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিজিবি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার ও ৪৮ বিজিবির অধিনায়কের সাথেও কথা বলেছেন বলেও জানান তিনি।’

 

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিছনাকান্দি পর্যটনকেন্দ্র এলাকায় বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে এক পর্যটককে গালিগালাজ করার অভিযোগে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি। পরে ওই দিন সন্ধ্যা ৭টার দিকে ১২৬৩ নম্বর পিলারসংলগ্ন সীমান্তের জিরো পয়েন্টে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের প্রায় সাত ঘণ্টা পর আটক বিএসএফ সদস্যকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8