প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া তাহফিজুল কোরআন বরইকান্দি সুনামপুর মাদরাসার উদ্যোগে ১৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার মাদরাসা মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে দিনব্যাপী এ সম্মেলনের কার্যক্রম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দেওবন্দের বিশিষ্ট আলেম, শায়খুল ইসলাম আল্লামা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর সাহেবজাদা আল্লামা হাফিজ সাইয়্যিদ আসজাদ মাদানী।
মহাসম্মেলনে আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করবেন শায়খুল হাদিস হযরত মাওলানা ফজলুর রহমান খান সাহেব (বানিয়াচং), শায়খুল হাদিস হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব (সৈয়দপুর), হযরত মাওলানা নূরে আলম আশরাফী সাহেব (বি-বাড়িয়া) এবং হযরত মাওলানা কারী আবু বকর সাহেব, ইমাম ও খতিব, বরইকান্দি কাজিরখলা সুনামপুর রিয়াসত জামে মসজিদ।
সম্মেলনে সভাপতিত্ব করবেন মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা শায়েখ মুহসিন আহমদ সাহেব (সাহেবজাদায়ে কৌড়িয়া রহ.)। এতে বিশেষভাবে উপস্থিত থাকবেন মাদরাসার সভাপতি হাজী মো. রইছ আলী সাহেব।
মাদরাসা পরিচালনা কমিটির পক্ষে সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্টরা। এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত হয়ে দ্বীনি আলোচনা শোনার পাশাপাশি সম্মেলনের সার্বিক সফলতায় সহযোগিতা করার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন মাদরাসার সেক্রেটারি হাজী মো. আব্দুল আজীজ।
আয়োজকদের প্রত্যাশা, ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের ১৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সফল ও সার্থক হয়ে উঠবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest