প্রকাশিত: ৬:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬
নিউজ ডেস্ক : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত ফারুক, দীন ইসলাম, মনির ও স্বপনসহ অন্তত পাঁচজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা থানা ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে দুপুরে উপজেলা সদরে আলাদা দুটি মিছিল বের করে বিএনপির দুই পক্ষ। মিছিল দুটি থানা ভবনের সামনের সড়কে মুখোমুখি হলে এক পক্ষ অন্য পক্ষকে পথ ছেড়ে দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে পাল্টাপাল্টি স্লোগান ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বন্দে আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest