শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে : ত্রাণমন্ত্রী

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে : ত্রাণমন্ত্রী

3

 

6

নিউজ ডেস্ক : সরকারি বিদ্যালয়ে বিনা মূল্যে বই, উপবৃত্তি ও মিড-ডে মিলসহ নানা সুযোগ-সুবিধা দেওয়ার পরও শিক্ষার্থীরা কেন অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, শিক্ষার মান নিশ্চিত করতে শিক্ষকদেরও আরও দায়িত্বশীল হতে হবে।

 

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের বানিয়াটারীতে প্রায় আট কোটি টাকা ব্যয়ে সরকারি বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

2

 

5

মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা জাতির ভিত নির্মাণ করে। উন্নত, আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। এ কারণে বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে।

 

তিনি আরও বলেন, সরকারি বিদ্যালয়ে বিনা মূল্যে বই, উপবৃত্তি ও মিড-ডে মিলসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এরপরও শিক্ষার্থীরা কেন অন্য প্রতিষ্ঠানে যাচ্ছে, তা খতিয়ে দেখতে হবে।

 

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা উপস্থিত ছিলেন।

 

8

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7