দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপি নেতা মনসুর আহমদের ৩ লাখ ১৫ হাজার টাকার সহায়তা

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপি নেতা মনসুর আহমদের ৩ লাখ ১৫ হাজার টাকার সহায়তা

2

 

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ রুবেল। তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়।

7

 

শুক্রবার (১৭ অক্টোবর) গোয়ালগাঁও গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তার এই চেক তুলে দেওয়া হয়।

 

এলাকার মুরুব্বি সুরমান আলীর সভাপতিত্বে এবং সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবী মো: ইমাম উদ্দিন রুজেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ব্যারিস্টার মো. আব্দুস সালাম। আলোচনা শেষে তিনি মনসুর আহমদ রুবেলের পক্ষ থেকে দেয়া ৩ লাখ ১৫ হাজার টাকার চেক ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন।

6

 

7

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহিন এবং বিবি ট্রাস্টের চেয়ারম্যান রুকসানা বিবি।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও বিহঙ্গ তরুণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক মঈনুদ্দিন আহমদ রাসেল, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহুরুল ইসলাম রাসেল, ১৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, ১৬নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির লিমন, সমাজসেবক বেলাল উদ্দিন এবং সিলেট মহানগর যুবদল নেতা জুলাই যোদ্ধা ইব্রাহিম খলিলসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

5

অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্যোগে বসতঘর ও আসবাবপত্র হারিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়ানো একটি অত্যন্ত মহৎ ও মানবিক দায়িত্ব। এই সংকটময় মুহূর্তে মনসুর আহমদ রুবেলের এই আর্থিক সহায়তা পরিবারটির পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

উপস্থিত স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদেরও দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8