দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ, বাণিজ্যমন্ত্রীর কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ, বাণিজ্যমন্ত্রীর কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

1

 

নিউজ ডেস্ক : সিলেট প্রতিনিধি: সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ পুরো দক্ষিণ সুরমা এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করতে ২১ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে স্মারকলিপি প্রদান করেছে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’।

 

গত শুক্রবার সন্ধ্যায় মন্ত্রীর সিলেট সফরকালে সংগঠনের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। দক্ষিণ সুরমা তথা সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠনটির পক্ষ থেকে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে ২১ দফা সুপারিশ পেশ করা হয়।

6

 

4

স্মারকলিপি গ্রহণ করে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আন্তরিকতার সঙ্গে বলেন, ‘আমি সিলেট-১ আসনের সংসদ সদস্য হলেও দক্ষিণ সুরমার উন্নয়নেও সচেষ্ট রয়েছি। আপনাদের দেওয়া স্মারকলিপি পর্যালোচনা করে যেখানে যা প্রয়োজন, ইনশাআল্লাহ তা বাস্তবায়নে আমি পিছপা হবো না।’

 

জনস্বার্থে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত দাবি তুলে ধরায় তিনি সদর দক্ষিণ নাগরিক কমিটির সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

3

 

সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি হাজী আব্দুল আহাদ ও সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলর সহযোগে মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হাজী ফরিদুর রহমান, আব্দুল মালেক তালুকদার, জাহাঙ্গীর খান, শেখ মো. লায়েক মিয়া, দেলোয়ার হোসেন রানা, হাজী এমডি মো. ফুল মিয়া, আনোয়ার হোসেন জুবায়ের, মো. ছয়ফুল আলম প্রমুখ।

 

2

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2