প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের দাবি, দণ্ডিত পাঁচজন একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ দিয়েছিলেন। এ ছাড়া আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা সদর দপ্তর এবং যানবাহনে হামলা চালানোর দায়েও তারা দোষী সাব্যস্ত হন।
তাদের বিরুদ্ধে অস্ত্র ও জীবন্ত গুলি রাখার পাশাপাশি সৌদি আরবের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন এবং হামলা পরিচালনায় সহায়তা করার অভিযোগও প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি জানানো হয়।
মন্ত্রণালয় বলেছে, আদালতের দেওয়া বিচারিক বিবেচনাধীন মৃত্যুদণ্ডের রায় অনুযায়ী তাদের সাজা কার্যকর করা হয়েছে। তবে দণ্ডিত ব্যক্তিদের পরিচয়, মৃত্যুদণ্ড কার্যকরের স্থান কিংবা তারিখ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের জন্য দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি।
সৌদি আরবে ২০২৫ সালে অন্তত ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির আধুনিক ইতিহাসে এক বছরে মৃত্যুদণ্ড কার্যকরের এটিই সর্বোচ্চ রেকর্ড বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের বেশিরভাগই বিদেশি নাগরিক।
মানবাধিকার সংগঠন রিপ্রিভ ও ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের (ইএসওএইচআর) তথ্য অনুযায়ী, গত বছর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ৩৫৬ জনের মধ্যে ২৪০ জন মাদকসংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাদের মধ্যে ১৮৮ জন ছিলেন বিদেশি নাগরিক।
তথ্যসূত্র: গাল্ফ নিউজ




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest