যুবসমাজকে মাদকমুক্ত রেখে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে: ইউএনও এমদাদুল হক শরীফ

প্রকাশিত: ৭:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২৬

যুবসমাজকে মাদকমুক্ত রেখে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে: ইউএনও এমদাদুল হক শরীফ

2

মো: আবু বক্কর: দক্ষিণ সুরমায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, যুবকদের মাঝে ২ লাখ ৯০ হাজার টাকার ঋণের চেক বিতরণ

 

যুবসমাজকে মাদকমুক্ত রেখে আধুনিক, যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কাজে লাগিয়ে বেকারত্ব দূরীকরণে তরুণদের এগিয়ে আসতে হবে। তাহলেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

 

4

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে দক্ষিণ সুরমায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমদাদুল হক শরীফ।

 

গত ১ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, দক্ষিণ সুরমার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইবাদুল হক। পরে অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন। অনুষ্ঠানে সার্বিক পরিচালনা ও বক্তব্য প্রদান করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।

 

4

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য দেন কুলসুমা খানম জ্যোতি, আত্মকর্মীদের পক্ষে ইবাদুল হক এবং যুব সংগঠনের পক্ষে সাদেকুর রহমান। এছাড়া বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুমান মিয়া।

 

3

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

5

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু বক্কর তালুকদার, বিভিন্ন দপ্তরের উপজেলা কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

 

যুবকদের মাঝে ২ লাখ ৯০ হাজার টাকার ঋণের চেক বিতরণ

 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যুব ঋণের চেক বিতরণ পর্ব। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে চারটি প্রকল্পে মোট ২ লাখ ৯০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

 

এর মধ্যে গোবিন্দপুর গ্রামের প্রীতিময় দাসকে এগ্রো ফার্ম প্রকল্পের জন্য ১ লাখ টাকা, ভাগতিপুরের মৎস্য প্রকল্পে ৬০ হাজার টাকা, অমিত কুমার দাসকে কম্পিউটার প্রকল্পের জন্য ৫০ হাজার টাকা এবং সম্পা দাসকে সবজি চাষ প্রকল্পের জন্য ৮০ হাজার টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়।

 

ঋণপ্রাপ্ত যুব উদ্যোক্তারা এসব অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

 

সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬-এর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2