প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬
নিউজ ডেস্ক : যুক্তরাজ্যপ্রবাসী অসুস্থ রাবিয়া খাতুনের কোটি টাকা মূল্যের জমি ও চারতলা ভবন জালিয়াতির মাধ্যমে আত্মসাতের চেষ্টার অভিযোগে তার মেয়ে মিসফা বিবি ও জামাই আব্দুল গনি (টিটুর) বিরুদ্ধে করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছিলেন আদালত। তদন্ত শেষে পিবিআইয়ের প্রতিবেদনের ভিত্তিতে আদালত তাদের দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালত-১-এর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। আদালত পিবিআই সিলেটের পুলিশ সুপারকে ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণসহ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে আদালত ওই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে মিসফা বিবি ও তার স্বামী আব্দুল গনি (টিটুর) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার আরজিতে বলা হয়েছে, সিলেট নগরের শাহপরান থানার সুরমা গেইটের আলিবাগ এলাকায় রাবিয়া খাতুনের প্রায় সাড়ে আট শতক জমির ওপর একটি চারতলা ভবন রয়েছে। তিনি ২০২১ সাল থেকে ডিমেনশিয়াসহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক ও মানসিক জটিলতায় ভুগছেন। ২০২৩ সালের মার্চ মাসে তাকে যুক্তরাজ্য থেকে দেশে আনার পর তার অসুস্থতার সুযোগ নিয়ে অভিযুক্তরা অন্য ওয়ারিশদের বঞ্চিত করে ওই সম্পত্তি নিজেদের নামে হস্তান্তরের উদ্যোগ নেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ৩৩১০/২০২৩ নম্বর দলিলের মাধ্যমে সম্পত্তিটি অভিযুক্তদের নামে নেওয়া হয়। পরবর্তীতে সিলেট-ঢাকা মহাসড়ক সম্প্রসারণের জন্য ওই জমি অধিগ্রহণের নোটিশ জারি হলে অন্য ওয়ারিশরা বিষয়টি জানতে পারেন। এরপর তারা মিসফা বিবি ও তার স্বামী আব্দুল গনি (টিটুর) বিরুদ্ধে আদালতে মামলা করেন।
মামলার পর আদালতের নির্দেশে পিবিআই তদন্ত কার্যক্রম পরিচালনা করে। তদন্ত শেষে দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতে আদালত উভয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest