শারদীয় দুর্গোৎসবে সিলেটের ৬৩৩ পূজামণ্ডপে ৪,১১২ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন : ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬

শারদীয় দুর্গোৎসবে সিলেটের ৬৩৩ পূজামণ্ডপে ৪,১১২ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন : ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

1

 

3

নিজস্ব প্রতিবেদক : আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার ১৩টি উপজেলার সর্বমোট ৬৩৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৪ হাজার ১১২ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে। দায়িত্ব পালনে রওয়ানা হওয়ার পূর্বে এসব সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্রিফিং প্রদান করা হয়।

 

এ উপলক্ষে সিলেট সদর উপজেলায় আয়োজিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উপমহাপরিচালক জনাব শাহ আহমদ ফজলে রাব্বী, বিএএম, এনডিসি।

1

 

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সব ধর্মের মানুষের উৎসবমুখর অংশগ্রহণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্ক অবস্থান ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের পরিচালক জনাব সদন চাকমা, বিভিএম এবং সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট জনাব মো. শাহনেওয়াজ হোসেন।

 

এছাড়াও সিলেট জেলার অন্যান্য উপজেলাতেও পৃথক পৃথক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের পাশাপাশি এসব প্যারেডে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজ নিজ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ (ওসি)।

3

 

উল্লেখ্য, মণ্ডপগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে আনসার ও ভিডিপি সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন।

 

1

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5