প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬
বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা কয়েক বছর ধরে দেশের শোবিজ অঙ্গন থেকে অনেক দূরে। বর্তমানে যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছেন এই অভিনেত্রী।
গতকাল সোমবার (৫ অক্টোবর) ছিল মোনালিসার জন্মদিন। বিশেষ দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
জীবনের উত্থান-পতনের কথাও উল্লেখ করে মোনালিসা বলেন, জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও কৃতজ্ঞ হওয়ার অসংখ্য অসংখ্য কারণ খুঁজে পাই। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। কারণ জীবনে আরও একটি বছর, সুস্বাস্থ্য, শক্তি ও প্রতিকূলতা মোকাবিলার মানসিক দৃঢ়তা দান করেছেন তিনি।
জন্মদিনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে অভিনেত্রী বলেন, আল্লাহ যেন আমাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করেন, প্রতিটি দিন কৃতজ্ঞতার সঙ্গে উপভোগ করার তাওফিক দেন। আশীর্বাদ, সুন্দর মুহূর্ত ও নতুন নতুন অর্জনে ভরে উঠুক জীবনের আরও একটি বছর।
২০১২ সালে নিউইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন মোনালিসা। পরের বছর স্বামীর সঙ্গে নিউইয়র্কে পাড়ি জমান। সেখানে বসবাসের পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
তবে বেশিদিন টেকেনি তাদের দাম্পত্য। বিয়ের এক বছরের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন করে আর সংসার পাতেননি মোনালিসা। বর্তমানে যুক্তরাষ্ট্রেই নিজের মতো করে জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest