পুলিশের দৌড়ানি খেয়ে নদীতে ঝাঁপ, প্রাণ গেল জজ মিয়ার

প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬

পুলিশের দৌড়ানি খেয়ে নদীতে ঝাঁপ, প্রাণ গেল জজ মিয়ার

8

 

নিউজ ডেস্ক : সিলেট কোতোয়ালী মডেল থানাধীন কানিশাইল খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

2

 

অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এক ব্যক্তি সুরমা নদীতে ঝাঁপ দেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসা প্রদানকালে তার মৃত্যু হয়।

1

 

নিহত জজ মিয়া (৬০)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর থানার বাদাঘাট এলাকার মৃত মৌলু মিয়ার ছেলে। বর্তমানে তিনি কোতোয়ালী থানার শামিমাবাদ এলাকার বাসিন্দা।

6

 

পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর কানিশাইল খেয়াঘাট এলাকায় শিলং তীর (জুয়া) বিরোধী অভিযান পরিচালনা করা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এ সময় জজ মিয়া দৌড়ে নদীতে ঝাঁপ দেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসা প্রদানকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত জজ মিয়া পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি আগে থেকেই হৃদরোগজনিত সমস্যা ছিল বলে পুলিশ জানতে পেরেছে।

 

2

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার মো. আফজাল হোসেন জানান, নিহত ব্যক্তির লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে সংরক্ষিত আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5