প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এ ছাড়া দেশজুড়ে চালানো এক সপ্তাহের বিশেষ অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ১৪ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। খবর গালফ নিউজের।
শনিবার (১০ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে মোট ১৩ হাজার ৮৮৯ জনকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী।
এর মধ্যে ৬ হাজার ৭৮৫ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৩ হাজার ৭১০ জন সীমান্ত সুরক্ষা আইন এবং ৩ হাজার ৩৯৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৩৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত অতিক্রমের সময় আটককৃতদের ৬৬ শতাংশ ইথিওপীয়, ৩৩ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় আরও ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, যথাযথ প্রক্রিয়া সম্পন্নের পর ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এ ছাড়া সৌদির আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারীদের যাতায়াত, বাসস্থান বা কর্মসংস্থানের ব্যবস্থা করার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
সৌদি আরবে অবৈধ প্রবেশে সহায়তা করা, দেশের অভ্যন্তরে নথিপত্রহীন অনুপ্রবেশকারীদের পরিবহন করা, তাদের আশ্রয় দেওয়া বা অন্য কোনো ধরনের সহায়তা প্রদান করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই শাস্তির মধ্যে রয়েছে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest