প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। মিরপুরে চলছে শান্ত-লিটনদের অনুশীলন। একই সময়ে এশিয়ান গেমসে অংশ নিতে জাপানে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এশিয়ান গেমসের আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরবেন জ্যোতি-সালমারা। এরপর খুব বেশি সময় না নিয়ে আবারও বিদেশের পথে পাড়ি দিতে হবে তাদের। অস্ট্রেলিয়া সফরে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল।
পুরুষ দলের সূচিও বেশ ব্যস্ত। তাদের পরবর্তী গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলার পাশাপাশি জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ।
তবে আসন্ন এই দুই বিদেশ সফরে একটি ব্যতিক্রম দেখা যাচ্ছে। নারী ও পুরুষ—কোনো দলের সঙ্গেই বিসিবির কোনো নির্বাচক সফর করবেন না। অতীতে দেশের বাইরে দ্বিপক্ষীয় সিরিজে সাধারণত অন্তত একজন নির্বাচক দলের সঙ্গে থাকতেন। এবার সেই প্রচলিত ব্যবস্থায় পরিবর্তন আসছে।
বিসিবির সূত্র অনুযায়ী, এর পেছনে রয়েছে নতুন পরিকল্পনা। ভবিষ্যতে প্রতিটি সিরিজে নিয়ম করে নির্বাচকদের সফরে পাঠানো হবে না। বরং সিরিজের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও পরিস্থিতি বিবেচনা করে নির্দিষ্ট সফরে নির্বাচক পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে।
অর্থাৎ, নিয়মিত সফরসঙ্গী হিসেবে নয়—প্রয়োজন অনুযায়ী জাতীয় দলের সঙ্গে নির্বাচকদের উপস্থিতি নিশ্চিত করার নীতিতেই এগোতে চাইছে বিসিবি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest