সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল-অভিনেত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল-অভিনেত্রীর মরদেহ উদ্ধার

3

বিনোদন ডেস্ক : জাপানের টোকিওতে সাবেক প্রেমিকের ভাড়া ফ্ল্যাট থেকে মডেল-অভিনেত্রী হানা কুরাকির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার (১২ সেপ্টেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স ২৫ বছর হয়েছিল বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য উইক।

 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হানা কুরাকির মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ এবং অভিনেত্রীর ম্যানেজমেন্ট এজিন্সি এসওয়ান এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করেনি। তবে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনরা সম্ভাব্য আত্মহত্যা এবং পারিবারিক সহিংসতা ও তোলাবাজির সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে নানা মন্তব্য করছেন।

5

 

8

মৃত্যুর আগে মডেল-অভিনেত্রী হানা কুরাকি একটি চিরকুট রেখে গেছেন বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। চিরকুটের তথ্য অনুযায়ী, শোতা তাইরা গত বছরের নভেম্বরে চাবি দিয়ে তার ঘরে প্রবেশ করে সব মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এর এক মাস পর হামলা ও চুরির সন্দেহে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। তারপর থেকে শোতা তাইরার বাবা হুমকি দেয়া শুরু করেন হানা কুরাকিকে। এ কারণে তিনি আপস-মীমাংসার জন্য রাজিও হয়। কিন্তু অভিযোগ- মীমাংসার শর্তগুলো মেনে চলা হয়নি।

 

এ ঘটনায় ফ্ল্যাট মালিক সাকিতো জানান, হানা কুরাকির মরদেহ তিনিই প্রথম উদ্ধার করেছেন বলে যে দাবি করা হয়েছে, তা সত্য নয়। সাকিতো বলেন, তার মৃত্যুর খবরে আমি ব্যথিত ও মর্মাহত। আমি তার প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

 

3

ফ্ল্যাট মালিক সাকিতো জানান, হানা কুরাকির এক বন্ধু ফ্ল্যাটে তাকে মৃত অবস্থায় খুঁজে পান এবং তারপর তাকে জানান। পরে পরিস্থিতি সামাল দেয়ার জন্য এবং টোকিও পুলিশের সঙ্গে কথা বলার জন্য বাসভবনে যান তিনি। একইসঙ্গে হানা কুরাকির সাবেক প্রেমিক শোতা তাইরাকেও বিষয়টি ফোন করে জানানো হয়। এর দুই ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় তার প্রেমিক।

 

প্রসঙ্গত, হানা কুরাকি একজন বিউটিশিয়ান হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন একজন হেয়ার ও মেকআপ সহকারী হিসেবে। ২০২৪ সালে ‘এসওয়ান’ লেবেলের জন্য মডেল হন এবং একটি ফটোবুকও প্রকাশ করেন। একই বছর তিনি অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন।

8

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2