গোলাপগঞ্জে প্রবাসীর পরিবারকে হত্যা ও অপহরণের হুমকি,থানায় জিডি

প্রকাশিত: ৫:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬

গোলাপগঞ্জে প্রবাসীর পরিবারকে হত্যা ও অপহরণের হুমকি,থানায় জিডি

3

​গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

7

সিলেটের গোলাপগঞ্জে এক প্রবাসী নারী ও তার পরিবারকে প্রাণনাশ এবং অপহরণের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগীর ভাই মোঃ ইকবাল আহমদ (৪০)।জিডি নং-৪১২,তারিখ-২৭/০৩/২৬ ইংরেজি।

 

​জিডি সূত্রে জানা যায়, উপজেলার সেনেরচক গ্রামের বাসিন্দা এবং বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী রোমানা আলীর (৩৪) সঙ্গে তার প্রাক্তন স্বামী আবুল কাশেমের পরিবারের দীর্ঘদিনের মামলা-মোকদ্দমা সংক্রান্ত বিরোধ রয়েছে। অভিযোগকারী ইকবাল আহমদ জানান,গত ২৬ মার্চ দুপুরে ১ নং অভিযুক্ত আব্দুল রব (৬৫), তার ভাই আব্দুল মুকিম (৫৫) ও মাসুম (২৮)-সহ ১০-১৫ জনের একদল অজ্ঞাত সন্ত্রাসী তাদের সেনেরচকের বাড়িতে এসে হট্টগোল সৃষ্টি করে।

8

এ সময় অভিযুক্ত আব্দুল রব হুমকি দেন যে, রোমানা আলী দেশে ফিরলে বিমানবন্দর থেকেই তাকে অপহরণ ও হত্যা করা হবে। এছাড়া অভিযোগকারী ইকবাল ও তার পরিবারের সদস্যদের রাস্তাঘাটে পেলে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে ইকবাল আহমদের পরিবার ঘরের দরজা-জানালা বন্ধ করে আত্মরক্ষা করেন।

8

বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে বলে জিডিতে উল্লেখ করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে ভবিষ্যতে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে গত ২৭ মার্চ গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরিটি নথিভুক্ত করা হয়।

5

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3