প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা ক্যারিয়ারের শুরুর দিকে এমন কিছু অভিজ্ঞতা হয়েছিল, যা পরে তার শিল্পীসত্তাকে আরও সমৃদ্ধ করেছে। সম্প্রতি নিজের ক্যারিয়ারের তেমনই এক কঠিন অধ্যায়ের কথা স্মরণ করলেন অভিনেত্রী।
২০০৪ সালে অভিনেতা ইমরান হাশমির সঙ্গে ‘তুমসা নেহি দেখা’ সিনেমায় অভিনয় করেছিলেন দিয়া মির্জা। সেই সিনেমায় গানটির শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘মুঝে তুমসে মহব্বত হ্যায়’ গানটির শুটিংয়ের সময় তাকে এমন একটি পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, যা তার জন্য অত্যন্ত কঠিন মুহূর্ত ছিল। সেটে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক পুরুষ। তাদের সামনে তাকে প্রায় অন্তর্বাস পরে শুট করতে হয়েছিল। ক্যারিয়ারের সেই সময়ের জন্য এটি তার কাছে নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ ছিল বলেও মনে করেন এ অভিনেত্রী।
তবে সেই অভিজ্ঞতাকে শুধু অস্বস্তিকর বা কঠিন বলে দেখেন না দিয়া মির্জা। অভিনেত্রী বলেন, সেই শুটিংয়েই তাকে নিজের শরীর সম্পর্কে আত্মবিশ্বাসী করে তুলেছিল এবং অভিনয়ের ক্ষেত্রে নিজের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করেছিল। অভিজ্ঞতাটি তাকে এমনভাবে ‘মুক্ত’ করেছিল, যা তিনি আগে কল্পনাও করতে পারেননি বলে জানান দিয়া মির্জা।
এ অভিজ্ঞতার ক্ষেত্রে বিশেষভাবে কৃতিত্ব দিয়েছেন কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট ও গোটা শুটিং ইউনিটকে। তিনি বলেন, সেটে এমন একটি নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছিল, যার ফলে তিনি নিজের কাজের দিকে মন দিতে পেরেছিলেন। যদি সেটে নিরাপত্তা ও সম্মান না থাকে, তাহলে কাজ করা মুশকিল বলেও জানান দিয়া মির্জা।
উল্লেখ্য, ২০০১ সালে ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ অভিনেত্রী দিয়া মির্জার। খুব অল্প বয়সেই ইন্ডাস্ট্রিতে পা রাখলেও ক্যারিয়ারের শুরুটা সবসময় মসৃণ ছিল না।
হায়দরাবাদের রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন তিনি। দিয়ার নিজের কথাতেই, সেই সময় তিনি নিজের শরীর নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন না। পরিবার ও সামাজিক পরিবেশ থেকে পাওয়া নানা ধারণা এবং নিজের সম্পর্কে তৈরি কিছু পূর্ব ধারণা তার মধ্যেও কাজ করত।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest