জৈন্তাপুরে শাপলা ফিলিং স্টেশনে সন্ত্রাসী হামলা ও জ্বালানি বিক্রি বন্ধের প্রতিবাদে সিলেট বিভাগ পেট্রোল পাম্প মালিক সমিতির ক্ষোভ

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২৬

জৈন্তাপুরে শাপলা ফিলিং স্টেশনে সন্ত্রাসী হামলা ও জ্বালানি বিক্রি বন্ধের প্রতিবাদে সিলেট বিভাগ পেট্রোল পাম্প মালিক সমিতির ক্ষোভ

8

 

3

নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত সারিঘাটে অবস্থিত ‘মেসার্স শাপলা ফিলিং স্টেশনে’ চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা, কর্মচারীদের জিম্মি ও দীর্ঘ ৮ ঘণ্টা জ্বালানি বিক্রি বন্ধ রাখার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগ।

 

প্রাপ্ত অভিযোগে জানা যায়, ৯ অক্টোবর ২০২৬ (শুক্রবার) ভোর আনুমানিক ৩টায় একদল দুর্বৃত্ত চাঁদা আদায়ের উদ্দেশ্যে উক্ত ফিলিং স্টেশনে হামলা চালায়। এ সময় তারা কর্মচারীদের জিম্মি করে পাম্পের সকল কার্যক্রম জোরপূর্বক বন্ধ করে দেয়।

 

ঘটনার বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগ শাখা গভীর ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

8

 

4

এক যৌথ বিবৃতিতে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে বিভাগের সকল ফিলিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

 

2

ব্যবসায়ী নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি অতিদ্রুত দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তবে ব্যবসায়ীদের নিরাপত্তা রক্ষায় অ্যাসোসিয়েশন কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7