প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬
নিউজ ডেস্ক : ভারতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য উৎসাহ দেওয়ায় বদলি করা হয়েছে নারী আইপিএস কর্মকর্তা বুশরা বানুকে। পশ্চিমবঙ্গের খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) তাকে এই শাস্তির মুখে পড়তে হয়।
ঘটনাটি শুরু হয় যখন বুশরা বানু এক্স হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে তিনি জানান, পিএইচডি শেষ করে এবং সৌদি আরবের চাকরি ছেড়ে দেশে ফেরার পর আলিগড় মুসলিম ইউনিভার্সিটির একটি কোচিং একাডেমি তাকে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে দারুণভাবে সাহায্য করেছিল। বই ও মক টেস্টের মতো নানা সুবিধার কথা বলে তিনি অন্য শিক্ষার্থীদেরও সেই একাডেমি থেকে সাহায্য নিতে বলেন।
কিন্তু ভিডিওর শুরুতেই তিনি ইসলামিক অভিবাদন ব্যবহার করায় আপত্তি তোলে ‘হিন্দু লিগাল ফান্ড’ নামের একটি ডানপন্থি সংগঠন। সংগঠনটি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের কাছে অভিযোগ করে জানায়, ভিডিওতে জাতীয় স্লোগানের বদলে ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’-এর মতো শব্দ ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, সরকারি পদে থাকা কারও জনসমক্ষে নিরপেক্ষ থাকা এবং জাতীয় অভিব্যক্তি ব্যবহার করা উচিত।
এই বদলির পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। একদল মানুষ ওই কর্মকর্তার সম্ভাষণ নিয়ে প্রশ্ন তুললেও, অন্য একটি বড় পক্ষ বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন।
অনেকেই প্রশ্ন তুলেছেন, অন্যান্য ধর্মের কর্মকর্তারা নানা স্লোগান বা আচার ব্যবহার করলেও কোনো সমস্যা হয় না, তবে একজন মুসলিম কর্মকর্তার বলা শান্তির বার্তা নিয়ে কেন এত আপত্তি উঠবে? বৈচিত্র্যময় এই দেশটিতে এই ধরনের সহাবস্থানই দেশের আসল শক্তি বলে মনে করছেন সচেতন নাগরিকেরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest