প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬
নিউজ ডেস্ক : সিলেট মহানগরীতে বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। গুরুত্বপূর্ণ তিন এলাকায় জোরদার করা হয়েছে কঠোর নজরদারি এবং নগরীর বিভিন্ন পয়েন্টে চলছে তল্লাশি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিশেষ করে, বিমানবন্দর থেকে আম্বরখানা রোড, হযরত শাহজালাল (রহ.) মাজার, হযরত শাহপরান (রহ.) মাজার সংলগ্ন এলাকা এবং রাষ্ট্রপতির সফরসূচির আওতাভুক্ত গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।
এসব এলাকায় সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান ও তৎপরতা বেড়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতেই এই বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
এসএমপি সুত্র জানিয়েছে, রাষ্ট্রপতির নিরাপত্তায় মহানগর পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। সফরের দিন বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে এসএমপির বিশেষায়িত চারটি টিম কাজ করছে। এর মধ্যে রয়েছে সিআরটি, বোমা ডিসপোজাল, ড্রোন ও স্ট্রাইকিং টিম। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও রাষ্ট্রপতির চলাচলের রুটে বিশেষ নজরদারি রাখা হয়েছে। তবে নগরবাসীকে আতংকিত না হয়ে সহযোগীতার আহবান জানান তিনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest