প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬
স্পোর্টস ডেস্ক : দলে একের পর এক চোটের সমস্যায় বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। হাই-লেভেল রিভিউ মিটিংয়ের পর টিম ইন্ডিয়ার প্রধান ফিজিও কমলেশ জৈনের চুক্তি বাতিল করেছে বোর্ড। নির্ভরযোগ্য সূত্রের খবর, বর্তমানে নোটিস পিরিয়ডে রয়েছেন জৈন। খুব শীঘ্রই তার জায়গায় নতুন কাউকে নিয়োগ করা হতে পারে।
২০২২ সালে নীতীন প্যাটেলের কাছ থেকে টিম ইন্ডিয়ার প্রধান ফিজিওর দায়িত্ব নিয়েছিলেন কমলেশ জৈন। কিন্তু সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের বারবার চোটে ছিটকে যাওয়ার ঘটনায় চাপ বাড়ছিল তার উপর। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, দলের মেডিক্যাল সাপোর্ট ব্যবস্থায় পরিবর্তনের পথে হাঁটছে বিসিসিআই।
শুধু চোটের সমস্যা নয়, বোর্ডের মেডিক্যাল ব্যবস্থার উপরও আস্থা কমেছে বলে খবর। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে নিজস্ব মেডিক্যাল টিম থাকা সত্ত্বেও একাধিক সিনিয়র ক্রিকেটার চিকিৎসা ও পরামর্শের জন্য বাইরের বিশেষজ্ঞদের দ্বারস্থ হয়েছেন। ফলে বোর্ডের অভ্যন্তরীণ মেডিক্যাল প্রোটোকল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
এর পাশাপাশি সাপোর্ট স্টাফে পরিবর্তনও দলের সমস্যাকে আরও বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। সাবেক স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোম দেশাইয়ের বিদায়ের পর তার জায়গায় দায়িত্ব নিয়েছেন অ্যাড্রিয়ান লে রক্স। নতুন সাপোর্ট স্টাফের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে ক্রিকেটারদেরও কিছুটা সমস্যায় পড়তে হয়েছে বলে সূত্রের খবর।
সব মিলিয়ে টিম ইন্ডিয়ার মেডিক্যাল ও ফিটনেস সাপোর্ট সিস্টেমে বড়সড় রদবদলের ইঙ্গিত মিলছে। কমলেশ জৈনের পরিবর্তে নতুন ফিজিও নিয়োগ সেই প্রক্রিয়ারই প্রথম ধাপ হতে পারে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest