প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬
নিজস্ব প্রতিনিধি::
সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকীর ৫৩তম জন্মবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় সিলেট নগরীর মেজরটিলাস্থ সিদ্দিক প্লাজায় কেক কাটার মাধ্যমে এই জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠান সম্পন্ন হয়।
আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে প্রিয় নেতাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মনির উদ্দিন আলম, যুগ্ম আহ্বায়ক ইফতেখার আহমদ লিমন এবং ৪নং খাদিমপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি কালাম মিয়া, সহ-সভাপতি রেজুওয়ান আহমদ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আফছর আহমদ, রজব আলী ও ইসলাম উদ্দিন।
এছাড়াও শাহপরাণ থানা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম বাদশাসহ স্থানীয় বিএনপি, শ্রমিক দল, তাঁতীদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ইশতিয়াক আহমেদ সিদ্দিকীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest