পরিত্যক্ত মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

3

 

নিউজ ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলংয় এলাকায় উদ্ধার হওয়া পরিত্যক্ত মর্টার শেল নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙ্গের পাড়ে নিরাপদ স্থানে মর্টার শেলটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায় সিলেট সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

 

5

বাংলাদেশ সেনাবাহিনী সিলেট সেনানিবাসের (এটিও) ক্যাপ্টেন মনিরা বেগমের নেতৃত্বে বোমা নিষ্ক্রিয় ইউনিটের মাধ্যমে একদল সেনাসদস্য মর্টার শেলটি ধ্বংস করেন। বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।

 

2

জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধ্য জাফলংয়ের নয়াগাঙেরপাড় এলাকায় স্থানীয় কিশোররা খেলতে গিয়ে মর্টার শেলটি দেখতে পায়। পরবর্তীতে গোয়াইনঘাট থানা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেল উদ্ধার এবং নিষ্ক্রিয়করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করে

5

 

এরই প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী সিলেটের একটি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা মর্টার শেলটি ধ্বংস করেন। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, মর্টার শেলটি উদ্ধারের পর থানা পুলিশের সংরক্ষণে রাখা হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী সিলেটের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা মর্টার শেলটি ধ্বংস করেন।

7

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2