প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬
স্টাফ রিপোর্টার::
পূর্ববর্তী সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটানো, বিভিন্ন অপকর্ম ও ব্ল্যাকমেইল চক্রের সাথে জড়িত এবং এনআই অ্যাক্ট (চেক ডিজঅনার) মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন মিজানকে (৪৫) গ্রেফতার করেছে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর,২০২৬) আনুমানিক রাত ৬টার দিকে সিলেট নগরীর বাগবাড়ী এতিম স্কুল রোড এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,রাজনৈতিক প্রভাবশালী নেতাদের নাম ভাঙিয়ে এবং ক্ষমতা ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি,ইয়াবা ব্যবসা,সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল ও নানাভাবে হয়রানি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভূক্তভোগীদের জিম্মি করে অর্থ আদায় করাই ছিল তার মূল পেশা।
পরবর্তীতে পাওনা টাকার বিপরীতে দেওয়া একটি চেক ডিজঅনার মামলা হলে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর: কোতোয়ালি সি,আর-১৩৩/২৪ ইং)। উক্ত মামলায় বিজ্ঞ আদালত ১৮৮১ সালের এন,আই অ্যাক্টের ১৩৮ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামি আনোয়ার হোসেন মিজানকে ১ (এক) বছরের কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ২,৫০,০০০ (দুই লক্ষ ৫০ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন মিজান সিলেট মহানগরীর কোতোয়ালি থানাধীন বাগবাড়ী এতিম স্কুল রোড এলাকার ১৭৭ নম্বর বাসার মৃত জুনায়েদ উল্লাহ (ওরফে সুজায়েত উল্লাহ)-এর ছেলে।
অভিযানের বিষয়ে কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা জানান,সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামি আনোয়ার হোসেন মিজান দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় তার নিজ বাসস্থান থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest