প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬
বিনোদন ডেস্ক : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে প্রতারণা ও যৌন হেনস্তার অভিযোগে সাবেক কুস্তিগির ও অভিনেতা সৌরভ গুর্জরকে ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) মুম্বাই বিমানবন্দর থেকে গ্রেফতারের পর তাকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত ১৪ দিনের রিমান্ডের নির্দেশ দেন।
তবে সৌরভের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, হায়দরাবাদের গাচিবাউলি থানায় গত ১৫ আগস্ট ২৯ বছর বয়সি এক নারী মামলা দায়ের করেন। অভিযোগকারী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর ২০২১ সালে সৌরভের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই সম্পর্ক ভারত ও যুক্তরাষ্ট্র—দুই দেশেই চলতে থাকে।
‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ২৫ ডিসেম্বর প্রথমবার সৌরভের সঙ্গে তার সরাসরি দেখা হয়। পরবর্তী সময়ে সৌরভ তাকে জানান, তিনি আগে থেকেই বিবাহিত। তবে এরপরও তার সঙ্গে ভবিষ্যতে সংসার করার প্রতিশ্রুতি দিতে থাকেন বলে অভিযোগ করেন ওই নারী।
অভিযোগপত্রে ওই নারী দাবি করেন, সৌরভ তাকে স্ত্রী হিসেবে মর্যাদা দেওয়ার এবং পরবর্তী সময়ে একসঙ্গে সংসার করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বিয়ের প্রসঙ্গ উঠলেই তিনি যোগাযোগ বন্ধ করে দিতেন বলে অভিযোগ।
ওই নারীর আরও দাবি, সৌরভ তাকে ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লক করে দিতেন এবং কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই যোগাযোগ বিচ্ছিন্ন করতেন। এতে তিনি মানসিক হয়রানি ও আবেগজনিত সমস্যার মধ্যে পড়েন বলে অভিযোগ করেন। এমনকি সৌরভের সঙ্গে থাকার জন্য যুক্তরাষ্ট্রের চাকরি ছেড়ে দেওয়ায় আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন বলে দাবি তার।
ওই নারী আরও জানান, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সৌরভ তার সঙ্গে ছিলেন। এরপর যোগাযোগ বন্ধ করে দেন। পরে সৌরভ তাকে হায়দরাবাদে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করলেও সম্পর্কের জটিলতা ও প্রতিশ্রুতি নিয়ে সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ করেন তিনি। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই নারী।
অভিযোগের ভিত্তিতে গাচিবাউলি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারায় মামলা করেছে। প্রতারণামূলক উপায়ে যৌন সম্পর্ক স্থাপনের বিষয়টি এই ধারার আওতাভুক্ত।
গাচিবাউলি থানার পরিদর্শক কে সাইদুল সৌরভের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌরভের বিরুদ্ধে লুকআউট সার্কুলারও (এলওসি) জারি করা হয়েছিল।
পুলিশের দাবি, ১৭ সেপ্টেম্বর রাতে মধ্যপ্রাচ্য থেকে মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর অভিবাসন কর্মকর্তারা সৌরভকে গ্রেফতার করেন। পরে গাচিবাউলি থানার একটি দল তাকে হায়দরাবাদে নিয়ে যায়। শনিবার তাকে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে রোববার আদালত তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠান।
সৌরভ গুর্জর ‘মহাভারত’ ধারাবাহিকে ভীম চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। পরে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’ সিনেমাতেও ‘জোর’ চরিত্রে অভিনয় করেন তিনি। বর্তমানে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে।
সূত্র: আউটলুক ইন্ডিয়া




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest