আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬

আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

2

 

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো বাংলাদেশ আসিয়ান কাপে খেলতে এসে মালয়েশিয়ার কাছে প্রথম ম্যাচে হেরেছে ৩-০ গোলে। চার বছর আগে মালয়েশিয়ার কাছে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দল হেরেছিল ৪-১ গোলে।

2

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তায় গেলোরা বাঙ কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হয়েছে ম্যাচটি। পুরো ম্যাচেই একচ্ছত্র আধিপত্য দেখিয়ে ম্যাচটি জিতে নিয়েছে মালয়েশিয়া।

8

 

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে আরেকটি গোল করে প্রতিপক্ষ। প্রথমার্ধের দুটি গোলই এসেছে আরিফ আইমানের পা থেকে। এরপর ৫২ মিনিটে গোল করেন বার্গুসন।

 

3

প্রথমে ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর আবারও ৩৭ মিনিটে আইমানের গোলে ব্যবধান বাড়ায় মালয়েশিয়া।

 

এরপর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে বক্সের ভেতর বাংলাদেশের খেলোয়াড়দের বোকা বানিয়ে জাল খুঁজে নেন বার্গুসন।

6

 

পুরো ম্যাচে হাতেগোনা কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ।

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3