সিলেট থেকে শুরু হচ্ছে বোলার হান্ট

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬

সিলেট থেকে শুরু হচ্ছে বোলার হান্ট

3

নিউজ ডেস্ক : দেশের ক্রিকেট অঙ্গন থেকে উদীয়মান ও প্রতিভাবান পেস বোলার খুঁজে বের করতে আবারও শুরু হতে যাচ্ছে ‘রবি বোলার হান্ট ২০২৬’।

3

 

রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিভা অন্বেষণ কার্যক্রমের আঞ্চলিক বাছাই শুরু হচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিভাগের প্রতিযোগীদের সকাল ১১টার মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে।

3

 

আঞ্চলিক পর্ব শেষে আগামী ২২ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চূড়ান্ত সিলেকশন রাউন্ড। এরপর ২৫ অক্টোবর একই ভেন্যুতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সেরা প্রতিভাদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এর মধ্য দিয়ে পর্দা নামবে ‘রবি বোলার হান্ট ২০২৬’-এর।

2

 

সিলেটে প্রতিভা অন্বেষণ কার্যক্রম শেষে ২৯ সেপ্টেম্বর বরিশাল এবং ১ অক্টোবর খুলনা অঞ্চলের তরুণ বোলারদের বাছাই অনুষ্ঠিত হবে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে। রাজশাহী অঞ্চলের প্রতিযোগীদের ট্রায়াল হবে ৪ অক্টোবর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।

 

৬ অক্টোবর রংপুর ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত হবে রংপুর অঞ্চলের বাছাই। এরপর ৮ অক্টোবর ময়মনসিংহ সার্কিট হাউসে হবে ময়মনসিংহ অঞ্চলের ট্রায়াল। ঢাকা ও আশপাশের অঞ্চলের জন্য রাখা হয়েছে দুটি আলাদা ভেন্যু। টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের বোলারদের নিয়ে ‘ঢাকা উত্তর-গাজীপুর’ অংশের ট্রায়াল হবে আগামী ১০ অক্টোবর পূর্বাচল স্টেডিয়ামে।

 

অন্যদিকে ঢাকা, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও রাজবাড়ীর প্রতিযোগীদের নিয়ে ‘ঢাকা দক্ষিণ-মিরপুর’ অংশের ট্রায়াল অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবশেষে ১৫ অক্টোবর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম অঞ্চলের বোলারদের বাছাই পর্ব।

4

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6