প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪
স্পোর্টস ডেস্ক : রাত পোহালেই মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। বিপিএলকে সামনে রেখে ঢাকায় এসেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। তবে এবার খেলতে নয়। চিটাগং কিংসের শুভেচ্ছাদূত ও মেন্টর হিসেবে এবার বাংলাদেশে আগমন তার।
রোববার (২৯ ডিসেম্বর) ঢাকায় পা রাখেন কিংবদন্তি এই ক্রিকেটার। এসেই ভাঙা ভাঙা বাংলায় আফ্রিদি বললেন, ‘আমি বাংলাদেশে চলে এসেছি।’
এর বিপিএলের ছয় আসরে খেলেছেন আফ্রিদি। ঢাকা গ্লাডিয়েটর্স, সিলেট সুপারস্টারস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা প্লাটুনের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি।
এর আগে বিপিএল খেলতে বাংলাদেশে এসেছেন পাক পেসার ও শহিদ আফ্রিদির মেয়ে জামাই শাহীন শাহ আফ্রিদি। নিজের শ্বশুর সম্পর্কে শাহীন বলেছিলেন, ‘তিনি পরামর্শক হিসেবে আসছেন। আশা করি, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest